• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

বগুড়ায় গাড়িচাপায় পথচারী নিহত, চালক-হেলপার আটক

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

বগুড়া : বগুড়ায় এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ফিল্মি স্টাইলে পিকআপ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

এসময় পিকআপকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোঁড়ে গোয়েন্দা পুলিশ। আহত অবস্থায় চালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতটার দিকে শহরের চারমাথা এলাকায় একটি পিকআপ জনৈক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী মারা যায়। ঘটনাস্থলের পাশেই অবস্থানরত সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান দ্রুত বিভিন্ন জায়গায় ওয়ারলেস ম্যাসেজ পাঠালে মাটিডালি বিমান মোড়ে ব্যারিকেড দিয়ে পুলিশ পিকআপটিকে আটকানোর চেষ্টা করে।

কিন্তু চালক দক্ষতার সঙ্গে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়। এরপর ঠেঙ্গামারায় টিএমএস এর সামনে পুলিশ আবারও ব্যারিকেড দেয়। এবারও পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালানোর চেষ্টা করে। ৩য় দফায় গোয়েন্দা পুলিশের একটি গাড়ী পিকআপটিকে সামনে থেকে আটকানোর চেষ্টা করলে চালক গোয়েন্দা পুলিশের গাড়ীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় গোয়েন্দা পুলিশের সদস্যরা পিকআপটিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়।

এতে ভয় পেয়ে পিকআপ ফেলে পালানোর সময় গোয়েন্দা পুলিশ পিকআপ চালক বগুড়া সদরের বারপুর মৃধাপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল হামিদ (৩৫) ও হেলপার একই এলাকার বাসিন্দা মাসুদ কে (২২) আটক করে।

পরে আহত অবস্থায় চালক আ: হামিদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পথচারীর পরিচয় এখনো জানা যায়নি। ঘাতক পিকআপসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category