• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২২

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ঢাকা : নার্সিং ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে (প্রক্সি) কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়েছেন ২২ জন।  নতুন নিয়মে এবারই প্রথম এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার পরীক্ষা চলাকালে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে ওই ২২ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, নার্সিং ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ১১ জন এবং ইডেন মহিলা কলেজ থেকে ১১ জনকে আটক করেছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, সারা দেশের ৮৮টি নার্সিং প্রতিষ্ঠানে শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো লিখিত এ পরীক্ষায় মোট ২৪ হাজার ৪৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category