• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

গাইবান্ধার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করেন- ডেপুটি স্পীকার

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলাহজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি নিজ এলাকায় আগমনে শুক্রবার সকালে বোনারপাড়া স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেন থামার প্রাক্কালে নেতাকর্মীরা ডেপুটি স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে চত্বর পরিদর্শন কালে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে।   রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কচুয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান মাফু, পদুমশহর ইউপি চেয়ারম্যান মফিজুল হক উপস্থিত ছিলেন। পরে দুপুরে ডেপুটি স্পীকার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নির্মানাধীন নতুন ভবন ও অত্র কলেজের নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেন কালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, ভাইস-প্রিন্সিপাল ফারুকুল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজ ও উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category