• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় শেষ

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ও শেষ দফায় আবেদনের দিন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। গত ১৩ জুলাই থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কলেজ ভর্তির জন্য এসএমএস এবং অনলাইনে আবেদন করেছেন ৭৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন গতকাল দুপুরে এ তথ্য জানিয়ে বলেন, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চতুর্থ তালিকার জন্য আবেদন করা যাবে। যারা এর আগে কখনো আবেদন করে নি অথবা যাঁরা কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি অথবা যাঁরা কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে অথচ ভর্তি হতে পারেনি তারা এই ধাপে আবেদন করতে পারবেন।
কলেজ ভর্তি ওয়েবসাইটে (িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) বলা হয়েছে, যারা এর আগে ভর্তির আবেদন ফি দিয়েছে, তাদের এই ধাপে নতুন করে ফি প্রদান করতে হবে না। অন্যান্যের অবশ্যই টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ১৫০ টাকা ফি প্রদান করতে হবে। চতুর্থ ধাপের ফলাফল আগামি ২৩ জুলাই প্রকাশ করা হবে এবং ২৫-২৬ জুলাই তাদের ভর্তি হতে হবে বলে জানিয়েছেন কলেজ পরিদর্শক।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে অনলাইন ও এসএমএসে আবেদন করার নতুন নিয়ম চালু করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অনলাইন প্রক্রিয়ায় কারিগরি জটিলতার মধ্যে নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হয় ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন।
গত ৬ জুন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়, যাতে মনোনীত হয় ১৭ হাজার ৬৪৭ জন। আর তৃতীয় তালিকায় প্রকাশ করা হয় গত ১১ জুলাই, এতে স্থান পায় এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। তিন দফায় শিক্ষার্থীদের অনেকেই ‘ভুল’ বিভাগ ও কলেজে মনোনয়ন পেয়েছে, এতে সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category