• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের ফলাফল

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর নির্বাচনে আমজাদ হোসেন মিন্টু সভাপতি ও জেএম রউফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে বিইউজে’র ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। অপর নির্বাচিত প্রার্থীরা হলেন, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাসিম, কোষাধ্যক্ষ সবুর আল মামুন এবং সদস্য জিয়া শাহীন, চপল সাহা ও আব্দুর রহমান টুলু। উল্লেখ্য, সহ সভাপতি পদে ইতিপূর্বে আব্দুল মোত্তালিব মানিক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল প্রার্থীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন, নির্বাচনী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য শংকর ও সদস্য শফিউল আযম কমল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category